
স্টাফ রিপোর্টার তাহিরপুরঃসুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রানু আক্তার(৭০)নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে মধ্যনগর থানা পুলিশ।রবিবার (২৫আগস্ট)রাত আনুমানিক দেড়টার সময় উউপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামে নিজ বসতঘর থেকে ১কেজি গাঁজাসহ থাকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের মৃত বশির উদ্দিন এর স্ত্রী।পুলিশ সুত্রে জানাযায় আজ গভীর রাতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের মৃত বশির উদ্দিন এর স্ত্রী আসামী রেনু আক্তার এর বসতঘরে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করে,আসামী রেনু আক্তার কে গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানা অফিসার ইনচার্জ ওসি এমরান হোসেন জানান এ বিষয়ে আসামী রেনু আক্তার এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে,পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























