
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জঃসুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অমধ্যনগরেভিযানে জাহাঙ্গীর আলম(১৯)নামের এক ইয়াবা কারবারি কে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। মঙ্গলবার (১৯নভেম্বর)রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা পুলিশের এসআই ইউছুফ আলীর নেতৃত্বে,মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে,এসময় তার দেহ তল্লাশি করে তার সংগ্রহে থাকা ৯২পিস ইয়াবা জব্দ করে পুলিশ। আটককৃত ইয়াবা করবারি জাহাঙ্গীর আলম মধ্যনগর উপজেলা সীমান্তের গোলগাঁও গ্রামের বাসিন্দা। ধৃত ব্যক্তির বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশের মিডিয়া সেল।





























