
সাইদুর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি :সোমবার (৩০-শে ডিসেম্বর) সকাল দশটার সময় কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলায় মদিনাতুল উলূর মডেল মাদ্রাসার বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল পূর্ববর্তী সময়ে মাদ্রাসার বাৎসরিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের অর্জন ও প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্হান অর্জন কারীদের পুরস্কার প্রদান করার পাশাপাশি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের সান্তনা সেই সঙ্গে ড্রয়িং, হাতের লেখা, উপস্থিতি ও ব্যবহারের উপরেও পুরস্কার প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা সহ প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ইংলিশ স্পকিং সাধারণ জ্ঞান পাঠ করানো হয়। ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করে। স্বল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি অভিভাবক সহ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এছাড়াও বার্ষিক শিক্ষা সফর,ক্রীড়া প্রতিযোগিতা সঙ্গীতা অনুষ্ঠান, ইসলামী সংগীত , গজল ও হাম নাথের আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি। আজ বাদ আসর থেকে দুইদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল চলবে।





























