
আজিজ মোড়ল, মোংলা
কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া)
'বাদাবন সংঘ' এর বাল্যবিবাহ প্রতিরোধে গণ- জমায়েত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ শে ফেব্রুয়ারি ২০২৫) মোংলা উপজেলার শিরিয়া বেগম মাধ্যমিক বালিকা বিদ্যাপিঠে এ বাল্যবিবাহ প্রতিরোধে গণ-জমায়েত অনুষ্ঠিত হয়েছে। সুইডেন সরকারের অর্থায়নে, কারিগরি সহযোগিতায়- মানুষের জন্য ফাউন্ডেশন যা বাস্তবায়ন করেছে 'বাদাবন সংঘ'।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিরিয়া বেগম মাধ্যমিক বালিকা বিদ্যাপিঠ এর প্রধান শিক্ষক, মোঃ ওবায়দুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
'বাদাবন সংঘ' এর নির্বাহী পরিচালক জনাবা লিপি রহমান, প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার, হৃদী মাহমুদ সহ 'বাদাবন সংঘ' (ক্রিয়া) প্রকল্পের সকল কর্মীবৃন্দ। শিক্ষার্থী, অভিভাবক, ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। কিশোরীরা কিভাবে ইভটিজিং এ নিজেদেরকে আত্মরক্ষা করবে তার জন্য কারাত ডিসপ্লে ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ হয়।





























