
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা মুরাদনগর উপজেলার মুরাদনগর টু কোম্পানিগন্জ সড়কে দিনের বেলায় বালুভর্তি ট্রাক্টর বেপরোয়া ভাবে চালানোর দায়ে পথচারী ও জান চলাচলের বিঘ্ন ঘটার কারনে ও বৈধ কাগজপত্র না থাকার কারণে ড্রাইভার মজিবুর রহমান (৩০)ও সোহাগ (২৮) কে পৃথক পৃথক ভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ শে অক্টোবর ) বিকালে উপজেলার সদরে মুরাদনগর বাজার আল্লাহু চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনের বেলায় লাইসেন্সবিহীন ট্রাক্টর ড্রাইভাররা বেপরোয়া ভাবে গাড়ি চালানো ও বৈধ কাগজপত্র না থাকার অপরাধে দুই ট্রাকের ড্রাইভারকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আমাদের এ রকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এ সময় বালু ব্যবহৃত ২টি ট্রাক্টর জব্দ করে এবং পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।





























