
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের ঘোড়াশাল গ্রামের একটি দুস্থ পরিবারকে জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে ঘর উপহার দেয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে আমির আবু নছর মোঃ ইলইয়াছ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি সেক্রেটারি মাহবুব আলম মুন্সী, উপজেলা বাইতুলমাল সম্পাদক আবু বকর সরকার, বিশিষ্ট সমাজসেবক মোস্তফা মিলন, মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাজমুস সাকিব তন্ময় ও উপজেলা সদর ইউনিয়নের টিম সদস্য জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানান, বিগত দিনের বন্যায় গোমতী নদীর ভাঙ্গনের কবলে পড়ে মুরাদনগর উপজেলা সদরের ঘোড়াশাল গ্রামের দক্ষিণ পাড়ার মানিক মিয়ার বাড়ি। এতে তার থাকার ঘরটিও বিলীন হয়ে যায় গোমতী নদীর গর্ভে। বিষয়টি মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী'র নজরে আসলে তারা হতদরিদ্র মানিক মিয়াকে পরিবারের সদস্যদেরকে নিয়ে থাকার জন্য একটি ঘর নির্মাণ করে ছিয়েছেন। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের মাঝে প্রশংসায় ভাসছেন জামায়াতে ইসলামী।





























