
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক, ইভটিজিং ও যানজট নিরসনে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে
এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চুরি, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনের বিষয়ে বলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মোঃ আবদুর রহমান বলেন,
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন বদ্ধপরিকর। সমাজের প্রতিটি স্তরের মানুষ সচেতন হলে অপরাধ অনেকাংশে কমে আসবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিময় মুরাদনগর নিশ্চিত করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারি পূর্ণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, আইসিটি কর্মকর্তা রাফিত উদ্দিন খান, মুরাদনগর পল্লী বিদ্যুতের এজিএম মেহেদী হাসান চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী মাসুদুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।





























