
এম এম ইউসুফ আলী
নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে বৈদ্যুতিক মোটর দিয়ে বাড়ির পাশের ডোবা থেকে পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুল মোতালিব সজিব (৩০) নামের এক ব্যবসায়ী মারা গেছেন।
১৭ নভেম্বর রোববার পৌনে দুইটারদিকে ঘটনাটি ঘটেছে।
তিনি উপজেলার পেড়িয়া ইউনিয়নের মুন্সিরকলামিয়া গ্রামের দুবাই প্রবাসী মফিজুর রহমানের ছেলে। সজিবের স্থানীয় বাঙ্গড্ডা বাজারে মায়া কসমেটিকস নামে একটি দোকান রয়েছে। সজিব পেড়িয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক জানান, ঘটনাটি আমার জানা নেই। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সজিব তার বাড়ির পাশের একটি ডোবা থেকে পানি সেচে মাছ ধরার জন্য পাশ্ববর্তী ছালেহার বাড়ি থেকে বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দেয়। একপর্যায়ে পানি সেচা অবস্থায় অসাবধানতাবশত সজিব বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সজিবের মৃতুর পর বৈদ্যুতিক খুঁটি থেকে ড্রপ পড়ে গেলে এলাকাবাসী ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে সজিবকে উদ্ধার করেন। পরে লাকসামের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





























