
এম এম ইউসুফ আলী
নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি
‘‘রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ২২ তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে ১২ নভেম্বর মঙ্গলবার সুজন নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুজন নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদি হাসান, সুজন সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়া, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, ঢালুয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান, সুজন নির্বাহী সদস্য মোঃ শাহজাহান, মেহেদি হাসান ভূঁইয়া আজিম, শরীফ আহমেদ মজুমদার, রেজাউল করিম রাজু, তোহা হাসান স্বাধীন, তোফায়েল হোসেন মজুমদার, মাওঃ মোঃ ইউসুফ আলী, সহকারী অধ্যাপক জালাল আহমেদ,মাওঃ ইয়াছিন, মোঃ সোলায়মান, প্রমুখ।





























