
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং এর পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার সকালে মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই র্যালিটি শহরের মেট্রোহল থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাব হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সিনেমা হলসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানান।
সংক্ষিপ্ত সমাবেশে মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাঈল বলেন, "রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এ সময় সকল ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধ রাখা উচিত।"
র্যালিতে আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি অমিত হাসান, অফিস সম্পাদক আমজাদ হোসেন রাজু, অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, শিক্ষা সম্পাদক কামারুল ইসলাম, স্কুল ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আল হেলাল, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





























