
ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দারুল ইশ্ক হোসাইনিয়া খানকা শরীফের আশেকান, জাকেরান ও ভক্তবৃন্দের পক্ষ থেকে খানকার পরিচালক আলহাজ্ব মো. সোহাগ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা জানান।
এক বার্তায় আলহাজ্ব মো. সোহাগ বলেন, "খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে আমি দারুল ইশ্ক হোসাইনিয়া খানকা শরীফের পক্ষ থেকে দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি—সবার জীবনে খ্রিস্টীয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। শুভ নববর্ষ।" তিনি আরও বলেন, "অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি ও হতাশা ঝেড়ে ফেলে নব-উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় নববর্ষ। নতুনকে বরণ করা মানুষের সহজাত প্রবণতা। নতুন বছর আমাদের জন্য কল্যাণ বয়ে আনুক।"
শুভ নববর্ষ উদযাপনের মাধ্যমে সবাইকে নতুন বছর শুরু করার আহ্বান জানান তিনি।





























