শিরোনাম
লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার শাজাহানপুরে সানফ্লাওয়ার একতা যুব সংঘ‌ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ধুনটে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা পত্নীতলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৪শ শাড়ি বিতরণ করলেন এমপি এনামুল পরিচ্ছন্ন ও মশা মুক্ত রাজশাহী গড়তে চাই : রাসিক প্রশাসক মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান ‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার ১৮ মার্চ ২০২৬
বুধবার ১৮ মার্চ ২০২৬

নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২২ হাজার হেক্টর জমির আমন ক্ষেত

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৯ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৯ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভারী বর্ষণ ও উজানের ঢলে নেত্রকোনার পাঁচ উপজেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এসব উপজেলার শতাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে মানুষের বসতঘর, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। তলিয়ে গেছে ২২ হাজার ৬৪১ হেক্টর জমির রোপা আমন ধানের ক্ষেত এবং ১৭৭ হেক্টর জমির শাকসবজি। ভেসে গেছে দুই শতাধিক খামার ও পুকুরের মাছ। বন্ধ রয়েছে ১৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।


এ অবস্থায় অনেকে বসতবাড়িতে বন্যার পানি ঢুকে পড়ায় সরকারি আশ্রয়কেন্দ্রে, আত্মীয়-স্বজনের বাড়ি এবং গ্রামের উঁচু স্থানে বা সেতুতে পরিবার ও গৃহপালিত প্রাণীসহ আশ্রয় নিয়েছেন।


বর্তমানে জেলার প্রধান নদ-নদীগুলোর পানি ধীরগতিতে কমতে শুরু করেছে। তবে গোখাদ্যসহ শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির চরম সংকটে রয়েছেন পানিবন্দি লক্ষাধিক মানুষ।


জেলার দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা, বারহাট্টা ও সদর উপজেলার মধ্যে দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলার কমপক্ষে ১৫টি ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।


দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার বলেন, ‘ঘরের ভেতরে বন্যার পানি ঢুইক্কা পড়ছে। ঘরে থাহনের মতো কোনও জাগা নেই। তাই ঘর ছাইড়ে গত তিন দিন ধইরে গেরামের পুলের (সেতু) উপরে গরু-বাছুর লইয়া আশ্রয় নিছি। এইহানত লড়নের কোনও জাগাও নাই। খাওন আনার লাইগ্গে নৌকা দে বাজারে যাওন লাগে। খুব কষ্টে আছি আমরা।’


একই এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন, ‘আমার চার একর জমির আমন ধান পানিতে ডুবে গেছে। বাড়িঘরে পানি। পানি কমলেও এই ধান আর রক্ষা করা সম্ভব না। আমার সব শেষ।’


জেলার জারিয়া জাঞ্জাইল বাজার এলাকার বাসিন্দা আমিনুল হক বলেন, ‘আমার এক একর জমির খামারে ২ লাখ টাকার মাছের পোনা ছেড়েছিলাম। কিন্তু বন্যার পানিতে সব ভেসে গেছে।’


জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ নূরুজ্জামান জানান, বন্যায় জেলায় ২২ হাজার ৬৪১ হেক্টর জমির রোপা আমন ধান এবং ১৭৭ হেক্টর জমির শাকসবজি তলিয়ে গেছে। পানি এক-দুই দিনের মধ্যে সরে গেলে হয়তো তলিয়ে যাওয়া সব ধান বিনষ্ট হবে না। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ণয় করতে দু-তিন দিন সময় লাগবে।


জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবীর বলেন, ‘বন্যাকবলিত এলাকাগুলোতে ২০৩টি ফিশারি-পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে।’


জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ‘বন্যার পানি ঢুকে পড়ায় জেলার ১৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে পানি সরে গেলে দ্রত বিদ্যালয়গুলোতে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।’


নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, বন্যাকবলিত এলাকার লোকজন যতদিন না স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, ততদিন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের সব ধরনের সরকারি সহযোগিতা প্রদান করা হবে।


আরও খবর




লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

শাজাহানপুরে সানফ্লাওয়ার একতা যুব সংঘ‌ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

ধুনটে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

পত্নীতলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৪শ শাড়ি বিতরণ করলেন এমপি এনামুল

ছাতকে পল্লী বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে কাজ চলমান, পুরোপুরি স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই দিন।

স্বচাষ চওড়া বাড়ি নূরানী একাডেমির মাদ্রাসায় ইফতার মাহফিল

ধর্মপাশা পাইকুরাটিতে ভিজিএফ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় চিকিৎসক ও নৈশপ্রহরীর পৃথক ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরিচ্ছন্ন ও মশা মুক্ত রাজশাহী গড়তে চাই : রাসিক প্রশাসক

শেষ রক্ষা হলো না অরক্ষিত নজরখালি বাঁধ,পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় হাওরের ফসল

ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরাম-(ডিএমইউএফ) এর কমিটি গঠন সভাপতি- মিজান,সাধারন সম্পাদক- আলাউদ্দীন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক- হাসান

ঝড়ে কেড়ে নিল শেষ আশ্রয়, গাছ সরাতেও বাধা

মোতালিব খানের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল

মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

শাজাহানপুরে সানফ্লাওয়ার একতা যুব সংঘ‌ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

ধুনটে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

পত্নীতলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৪শ শাড়ি বিতরণ করলেন এমপি এনামুল

ছাতকে পল্লী বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে কাজ চলমান, পুরোপুরি স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই দিন।

স্বচাষ চওড়া বাড়ি নূরানী একাডেমির মাদ্রাসায় ইফতার মাহফিল

ধর্মপাশা পাইকুরাটিতে ভিজিএফ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় চিকিৎসক ও নৈশপ্রহরীর পৃথক ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরিচ্ছন্ন ও মশা মুক্ত রাজশাহী গড়তে চাই : রাসিক প্রশাসক