
মোঃ হেলাল তালুকদার ( ঘাটাইল) টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার হামিদপুর অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে প্রায় ১০ টন পলিথিন জব্দ এবং দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার দিগলকান্দি ইউনিয়নের হামিদপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি দোকান সিলগালা ও এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস।সাংবাদিকদের সংবাদের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে উপজেলার হামিদপুর বাজারে অভিযান পরিচালনা করে আশিষ স্টোরের মালিক বেনী মাধব পাল (৫৫) এবং সুজিত স্টোরের মালিক মাদাই সাহাকে (৪৫) আটক করা হয়।এসময় তাদের গোডাউন থেকে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সং-২০০৩) এর ৪(খ) ধারায় অভিযুক্ত বেনী মাধবকে ৫০ হাজার এবং মাদাই সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে এই দুই ব্যবসায়ী হামিদপুর বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদ করে আশপাশের বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলো।বর্তমান সরকার এই নিষিদ্ধ পলিথিন, মজুদ, আমদানি, ক্রয়-বিক্রয়ের ব্যপারে জিরোটলারেন্স ঘোষণা করেছেন। এটা করা দন্ডনীয় অপরাধ।আগামীতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।





























