
স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগর এলাকার আরিচপুর সরকার বাড়ি জামে মসজিদ রোড এলাকার বাসিন্দা মিজান আহমেদ।প্রতিবেশী সালাম ওরফে কুত্তা সালাম এর সাথে বাক-বিতণ্ডার জেরে ব্যাপক আহত হন।
গতরাতে পানির লাইনের সমস্যা হওয়ার কারণে সালাম এর সাথে কথা বলতে যায় মিজান আহমেদ। পানি লাইন সমস্যার কথা শোনার পরেও সমাধান না করে ভুক্তভোগী মিজানের বড় ভাই আতাউর রহমান ন্যায় সঙ্গত প্রতিবাদ করলে, আতাউর রহমানকে অকথ্য ভাষায় গালাগালি করে।সেই মুহূর্তে মিজান ভাইয়ের আত্মরক্ষার কারণে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত সালাম তার ক্যাডার বাহিনী সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মহড়া দেয় এবং মিজানের উপর হামলা করে। মিজানের কাছে থাকা ২৫ হাজার টাকা ছিনতাই করে। এছাড়াও পরিবারের আরো ৪জন আহত হন।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মিজান আহমেদ।
মিজান আহমেদ সাংবাদিকদের বলেন, পানির লাইনের সমস্যা সমাধানের কথা বলতে গেলে আমার ভাই আহত হন। যৌক্তিক সমাধানের চিন্তা না করে হামলা ও ছিনতাই এর মত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সালাম গং।হামলার পরে আমার বড় ভাই আতাউর রহমান কে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ভর্তি করা হয় অতঃপর অবস্থা খুব খারাপ হওয়ার কারণে ঢাকা পঙ্গু হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। শুধু হামলা করে ক্ষান্ত নয় এখন পর্যন্ত আমাকে হুমকি দিচ্ছে আমাকে ও আমার পরিবারকে যে কোন সময় হত্যা করে লাশ গুম করে ফেলবে। আমি ভয়ে এলাকায় প্রবেশ করতে পারছি না। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশের কোন সহযোগিতা আমি পাইনি। ঘটনার ন্যায় বিচারের আশা করছি আমরা।
অফিসার ইনচার্জ ( টঙ্গি পূর্ব থানা) সাংবাদিক কে বলেন, উক্ত ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নিয়ে এলাকায় কোন উত্তেজনা সৃষ্টি করা পুলিশের কাম্য নয়।





























