
এম এম ইউসুফ আলী
নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি
লাকসাম দক্ষিণ বাইপাস শহরের দারুস সুন্নাত আন নাজাত মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযাপন উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল গত ১৮ নভেম্বর সোমবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আব্দুর রহমান বাদলের সভাপতিত্বে মাদ্রাসার পরিচালক মাওলানা মোজাম্মেল হোসেনের পরিচালনায় মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আ খ ম আবু বকর সিদ্দিক। প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সাবেক মুদাররিস আলহাজ্ব হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মদিনা জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম সালেহী, কুমিল্লা জেলা জমইয়তে হিজবুল্লাহ সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক,আমন্ত্রিত ওলামায়ে হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আফজালুর রহমান, মাওলানা মুফতি আব্দুর রব, মাওলানা ওমর ফারুক হেলালি, মাওলানা সালেহ আহমদ ভূঁইয়া, মাওলানা মহিউদ্দিন, মুফতি মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।





























