শিরোনাম
মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার শাজাহানপুরে সানফ্লাওয়ার একতা যুব সংঘ‌ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ধুনটে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার ১৮ মার্চ ২০২৬
বুধবার ১৮ মার্চ ২০২৬

পর্যটকে মুখর টাঙ্গুয়ার হাওড়

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

তিন দফা বন্যা ও রাজনৈতিক পটপরিবর্তনের ফলে প্রায় দুই মাসের মতো বন্ধ ছিল সুনামগঞ্জের হাওড়ের পর্যটন ব্যবসা। বড় রকমের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল পর্যটন ব্যবসায়ীদের। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় পর্যটকদের ভিড় বাড়ছে টাঙ্গুয়ার হাওড়সহ তাহিরপুর সীমান্তের কাছে পর্যটন এলাকাগুলোতে।


এছাড়াও পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পর্যটন এলাকায় নিষেধাজ্ঞা থাকায় বিখ্যাত জলরাশির হাওড়ের দিকে ছুটছেন অনেকে। পর্যটকদের আগম বাড়তে থাকায় দুই মাসের ক্ষতি কাটিয়ে নতুন করে শুরুর সাহস পেয়েছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


হাওড়ের বুকে ঘুরে বেড়ানো হাউজবোটগুলোর মালিকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবর্তিত পরিস্থিতিতে গেল দুই মাস পর্যটক আসেনি হাওড়ের জেলা সুনামগঞ্জে। এ কারণে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এখন পর্যটকের উপচে পড়া চাপে ব্যস্ত সময় পার করছেন তারা। দুই মাসের আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার ভরসা পাচ্ছেন তারা।



প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘ সময় দেশের ভ্রমণপ্রেমী মানুষদের পর্যটন এলাকাগুলোতে যাওয়ার সুযোগ মেলেনি। অন্যদিকে গেল ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ২৩ দিন বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে প্রশাসন। এতে ভ্রমণপ্রিয় মানুষরা হাওড়কেই বেছে নিচ্ছেন।


হাউজবোট মালিকরা জানান, গত কয়েকদিন ধরেই হাউজবোটগুলো অগ্রিম বুকড হয়ে গেছে। শিডিউল মেনে ট্যুর পরিচালনা করতে হচ্ছে।


সরেজমিনে দেখা যায়, শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক), শিমুল বাগান, টাঙ্গুয়ার হাওড়, জাদুকাটা নদীসহ অন্যান্য পর্যটন স্থানগুলো লোকে লোকারণ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়ের সৌন্দর্যের টানে ছুটে আসছেন পর্যটকরা।


রাজশাহী থেকে প্রথমবারের মতো তাহিরপুরের পর্যটন এলাকায় ঘুরতে এসেছেন ব্যাংকার আজিজ সরকার। তাদের দলে মোট ৩৬ জন পর্যটক রয়েছেন। এরমধ্যে ২৫ জন উত্তরা ব্যাংক ও ৯ জন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কাজ করেন। তাদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপকও রয়েছেন।


আজিজ সরকার বললেন, “টাঙ্গুয়ার হাওড় আমাদের দারুণভাবে পুলকিত করেছে। আমরা মহা আনন্দিত। এত বড় হাওড় এর আগে আমরা দেখিনি। হাওড়ের বৈচিত্র্য, বিশেষ করে এর পাড়ে পাড়ে কিছু বসতি রয়েছে। তারা কিভাবে টিকে রয়েছে, জীবনযাপন করছে, এটি আমাদের মনে দাগ কেটেছে।”




তিনি আরও বলেন, “নীলাদ্রি লেকের (শহীদ সিরাজ লেক) পাড় দিয়ে আমরা হেঁটেছি। অনেক সুন্দর একটি লেক। আমরা ছাড়াও আরও শতশত পর্যটক এসেছেন।”


ঢাকা থেকে আসা পর্যটক মাহবুবা রহমান সাথী বলেন, “অনেকদিন ধরে পরিকল্পনা ছিল টাঙ্গুয়ার হাওড়ে আসার। এখন আবহাওয়াও ভালো তাই চলে এলাম। পরিবারের সবাই মিলে ১২ জনের একটি গ্রুপ এলাম। সিলেট সবসময়ই সুন্দর। হাওড় আরও বেশি সুন্দর। সকাল থেকে হাউজবোটে ঘুরেছি। খুব ভালো লাগছে।”


নয়নাভিরাম প্রকৃতিতে প্রশান্তি মিললেও সড়ক যোগাযোগে রয়েছে ভোগান্তি। সুনামগঞ্জ থেকে তাহিরপুর যেতে একাধিক জায়গায় ভাঙাচোরা সড়ক রয়েছে। কোথাও সংস্কার কাজ চলমান রয়েছে। এই সড়কের শক্তিয়ারখলা এলাকায় সংস্কার কাজের জন্য প্রায়ই যানবাহনের ধীরগতি দেখা যায়। ট্যাকেরঘাট থেকে সড়ক পথে চানপুর সাদা পাথর ছড়া, লাকমা ছড়া, বড়গোপ টিলা, শিমুল বাগানের যাতায়াতের সড়কের বেহাল অবস্থা। এসব সড়ক যোগাযোগের উন্নতি চান পর্যটকেরা।


এছাড়াও ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম নিয়েও অভিযোগ রয়েছে পর্যটকদের। সাইনবোর্ডে থাকা পুলিশের নম্বর বন্ধ থাকে বলছেন তারা।


ফেনী থেকে আসা পর্যটক মঞ্জুরুল ইসলাম সৌমিক বলেন, “পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় আমরা পর্যটকেরা যেতে পারছি না। কক্সবাজার ও সিলেটের পর্যটন এলাকাগুলো চালু রয়েছে। গতকাল এসেছি। এসে রাস্তার বেহাল অবস্থা দেখেছি। সুনামগঞ্জ থেকে তাহিরপুর আসার সড়কের বেহাল অবস্থা। নীলাদ্রি লেক (শহীদ সিরাজ লেক) থেকে অন্যান্য স্পটে যেতেও ভোগান্তি রয়েছে। বিশেষ করে নারী ও শিশুরা অনেক কষ্ট করে আসতে হয়েছে। এগুলো পর্যটন এলাকার বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। যারা এই ভোগান্তি শিকার করে একবার আসবেন দ্বিতীয়বার এখানে আসার উৎসাহ থাকবে না। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”



তিনি আরও বলেন, “সারাদিন ঘুরলেও কোথাও ট্যুরিস্ট পুলিশ দেখিনি। এটি আমাদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়ায়। সাইনবোর্ডে দেওয়া ফোন নম্বরও বন্ধ।”


অভিযোগের বিষয়ে ট্যুরিস্ট পুলিশের সুনামগঞ্জ জোনের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, “মোবাইল ফোনটি হাত থেকে পড়ে বিকল হওয়ায় কয়েকদিন বন্ধ ছিল। এখন ঠিক হয়েছে। নম্বর খোলা রয়েছে। আমরা ৮ জন সদস্য রয়েছি।”


ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করছে বলে দাবি করেন তিনি। তবে ভোগান্তি নিয়েই সুনামগঞ্জের হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে ছুটছেন পর্যটকরা। ভ্রমণপ্রেমীদের নিয়ে হাওড়ের বুকে ঘুরে বেড়াচ্ছে শত হাউজবোট। হাওড়ের বুকে আনন্দমুখর সময় কাটাচ্ছেন ভ্রমণপ্রেমীরা।


হৈমন্তী হাউজবোটের সিইও আরিয়ান ইমন বলেন, “গত ২ মাসে আমাদের প্রায় ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে। বর্তমানে পার্বত্য এলাকায় তিনটি জেলায় নিষেধাজ্ঞা থাকায় হাওড়ের দিকে পর্যটকেরা আসছেন। আমাদের প্রত্যেকটি বোট বুকিং শেষ হয়ে গেছে। অনেকে বুকিং দেওয়ার চেষ্টা করছে। হাওড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।”


আরও খবর




মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

ছাতক ইয়াং স্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চকরিয়ায় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ আটক ৪

পাকুন্দিয়ায় জামায়াতের উদ্যোগে ২৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশিষ্ট ব‌্যবসায়ী আলহাজ্ব সোহাগের

মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

ছাতক ইয়াং স্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ