
গোলাম সাহাদাত খান সোহেল
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১ কোটি টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার দুওজ ইউনিয়নের শিয়ালদী এলাকায় আনোয়ার হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ১কোটি টাকার মাছ মরে ভেসে উঠেছে।
মোঃ আনোয়ার হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন, প্রায় ৮ একর জায়গার উপর পুকুরটি লিজে নিয়ে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি।
এবার পুকুরে পাবদা, টেংরা, তেলাপিয়াসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৩২ লাখ টাকা খরচ হয়েছে।
কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
রবিবার রাতে পুকুরের মালিক পক্ষের লোকজন রাত ১২টার দিকে আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছি।
এর কিছুক্ষণ পরেই তিনি পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখি। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে বিষ পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) এ ব্যাপারে বলেন পুকুর লিজে নেওয়া মালিক বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ চলমান রয়েছে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





























