
রমেশ চন্দ্র সরকার ,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রাজারহাটে জুলাই-আগস্টে গনঅভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের স্বরণে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) অফিসার্স ক্লাবে এই স্বরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ও উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন আহমেদ । বক্তারা জুলাই-আগস্টের গনঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং আহতদের সরকারীভাবে পুনঃবাসন সহ সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। স্বরণ সভায় আরো উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, রাজারহাট বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





























