শিরোনাম
জামালপুরে অসময়ে যমুনা নদীর ভাঙন “চাটখিলে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না”- সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নাঙ্গলকোটে সাবেক সংসদ আবদুল গফুর ভুঁইয়ার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে শিশুদের হাতে ইসলামিক বই তুলে দিলেন বিএনপি নেতা রিটন রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমোহনে ১০০ পিস ইয়াবাসহ আনোয়ার নামে মাদক ব্যবসায়ী আটক সেনবাগে রেইনবো যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ টাঙ্গাইলে স্কুল ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন গঙ্গাচড়ায় ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ ও অভিষেক অনুষ্ঠান পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শনিবার ০৭ মার্চ ২০২৬
শনিবার ০৭ মার্চ ২০২৬

সরবরাহ কিছুটা বাড়লেও চড়া দামেই সবজি-মাছ-মুরগি

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ভোটের ছুটিতে রাজধানীর বাজারে সবজি, মাছ-মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমেছে। নির্বাচনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন এর বাইরে ছিল। তবুও ঝুঁকি বিবেচনায় বিভিন্ন জেলা থেকে পণ্য গাড়ি কম আসায় সরবরাহ কমেছে। এতে বিভিন্ন ধরনের সবজি, মাছ ও মুরগির দাম বেড়েছে।


বিক্রেতারা জানিয়েছেন, স্বাভাবিকের তুলনায় সরবরাহ গত দুই-তিন দিন কিছুটা কম ছিলো। যদিও শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরবরাহ কিছুটা বেড়েছে। তবে, পাইকারি বাজারে দাম গত দুই-তিন দিনের মতোই বেশি রয়েছে।


রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, গত দুই-তিন দিনের মতো আজও বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম রয়েছে। কাঁচাবাজারের দোকানগুলোর মধ্যে বেশিরভাগই বন্ধ রয়েছে। আর ক্রেতার সংখ্যা স্বাভাবিক সময়ের এক তৃতীয়াংশে নেমেছে। এখনো বেশিরভাগ মানুষ ভোটের ছুটিতে ঢাকার বাইরে অবস্থায় করায় বাজারে ক্রেতার উপস্থিতি উল্লেখযোগ্য হারে কম রয়েছে।



শনিবার সকালে মুগদা-মানিকনগর বাজারে দেখা গেছে, প্রতি কেজি শিম, মুলা ও বেগুন মানভেদে ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যা ৩০-৪০ টাকায় পাওয়া যেত। পেঁপে ও মিষ্টিকুমড়া বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি দরে, যা আগের সপ্তাহের চেয়ে ১০ টাকা বেশি। প্রতি পিস ফুলকপি ৫০-৬০ টাকায়, বাঁধাকপি ৩০-৪০ টাকায়, লাউ ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।



প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। মরিচের দামও কেজিতে ৩০-৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়। শসা প্রতিকেজি ৮০-১০০ টাকায় এবং গাজর ও টমেটো ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। সালাদের জন্য অধিক চাহিদায় থাকায় এই তিন ধরনের সবজির দামই কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।


এদিকে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা ৫০ টাকায় পাওয়া যেত। আর প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। গত সপ্তাহে ২০-২৫ টাকা কেজি দরে আলু পাওয়া যেত।


মাছের বাজারেও প্রায় সব ধরনের মাছে দাম বাড়তি রয়েছে। রুই মাছ প্রতি কেজি ২৮০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। কাতলা ৩০০-৩৫০ টাকা, পাঙাশ ১৮০-২০০ টাকা এবং তেলাপিয়া ১৬০-২০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। চিংড়ি প্রতি কেজি ৬৫০-৭০০ টাকা। মাঝারি আকারের কই মাছ ২০০-২৫০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, সুরমা ৩৫০ এবং পাবদা ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


ব্রয়লার মুরগির দাম দুই দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সোনালি মুরগির কেজি ৩২০-৩৪০ টাকা, গত সপ্তাহে যা ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। মুরগির দাম বাড়লেও ডিম আগের দাম ১২০ টাকা ডজনে বিক্রি হচ্ছে।


এদিকে প্রতিকেজি গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহে যা ৭৮০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছিল। আর খাসির মাংস পূর্বের দাম ১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।


আরও খবর




জামালপুরে অসময়ে যমুনা নদীর ভাঙন

তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর

“চাটখিলে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না”- সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে রেড এর্লাট

মাধবদীতে এবার সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী; গ্রেফতার-১

নাঙ্গলকোটে সাবেক সংসদ আবদুল গফুর ভুঁইয়ার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে শিশুদের হাতে ইসলামিক বই তুলে দিলেন বিএনপি নেতা রিটন

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো, দুশ্চিন্তায় কৃষক

লালমোহনে ১০০ পিস ইয়াবাসহ আনোয়ার নামে মাদক ব্যবসায়ী আটক

সেনবাগে রেইনবো যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৮ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে স্কুল ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

গঙ্গাচড়ায় ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ ও অভিষেক অনুষ্ঠান

পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

ঘাটাইলে চায়ের দোকানই ভোট বিশ্লেষণ কেন্দ্র, নির্বাচনী আমেজ অলি-গলিতে

বিসমিল্লাহ সনো ডায়াগনস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

চট্টগ্রাম-১৪ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর গণমিছিল

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

কিশোরগঞ্জ-২ এ নীরব ভোটে চমক দিতে চায় জামায়াত, সমানতালে ধানের শীষ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৩২৬৬ টাকা

সরবরাহ যথেষ্ট থাকলেও রমজানের শুরুতে পেঁয়াজ-ডালের দাম ঊর্ধ্বমুখী

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

বড় আমানতের বিপরীতে ৪০ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ঋণের সুযোগ