
সাদিয়াত হোসেন:(কালিহাতী)
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা হাসমত আলী নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসারম মো.শাহাদাত হুসেইন রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ শেষে কালিহাতী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
এক মিনিট নীরবতা পালন পরে এলেঙ্গা রাজাবাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা নামাযে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন প্রমুখসহ বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা ট্রোক করে দীর্ঘ দেড়মাস চিকিৎসাধীন অবস্থায় বোরবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।





























