
আলমগীর হোসেন খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :রক্তের বন্ধন ( একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠন) খানসামা, দিনাজপুর। এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু পরীক্ষা এবং রক্তের গ্রুপ পরীক্ষা এবং আনন্দ র্যালি ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।স্থান : ভান্ডারদহ জামানুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গন, পাকেরহাট,খানসামা, দিনাজপুর।এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-দিনাজপুর এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামসুদ্দোহা মুকুল এবং ডাঃ রেজওয়ানুল হক, ডাঃ আসিফ জাহান পিয়াস খান, ডাঃ হাসিনা বানু ও ডাঃ শরিফুল ইসলাম সুজন।আরো উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম পরিচালক অত্র মাদ্রাসা, মোঃ শাহানুর ইসলাম শাহীন সহকারি সচিব, ও মোঃ শাহজাহান ইসলাম বুলু সমাজসেবক, এবং শাহজাহান পাটোয়ারী মেম্বার ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ, টেকনোলজিস, কাওসার আলী মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ও মোছাঃ রেহানা পারভীন ব্র্যাক ভিশন সেন্টার মোঃ রফিকুল ইসলাম, মা-মনি বস্ত্র বিতরণ, মোঃ মেহেদী চৌধুরী, মেহেদি ফ্যাশন আরো সাথে ছিলেন মোঃ জিন্নাত হুসাইন হৃদয় রয়, মোঃ শাহিন ইসলাম মোঃ মুস্তাফিজুর রহমান এবং রক্তের বন্ধন এর সকল স্বেচ্ছাসেবক ভাই ও বোনেরা।





























