
মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর
রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন( রেজিঃ নং-৮১৮) এর ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার ১১ নভেম্বর রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৪ পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিলো র্যালী, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি- মোঃ ইসমাইল হোসেন'র সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ খোকনুজ্জামান জুয়েল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফুল কিশোর, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম,দপ্তর সম্পাদক রায়হান ইসলাম, কার্যকরী সদস্য মশিউর রহমান সহ সংগঠনের সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সদস্যবৃন্দরা।





























