
মামুন শেখ রূপসাঃ
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু এর সাথে ৩০ অক্টোবর সকালে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আঃ রাজ্জাক শেখ, সাধারণ সম্পাদক খান মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ উদ্দিন শেখ, প্রচার সম্পাদক ফিরোজ শেখ, দপ্তর সম্পাদক ফাল্গুনী দাস, ক্রীড়া সম্পাদক গোলাম হোসেন ডালিম, নির্বাহী সদস্য গোলাম রব্বানী, মোয়াজ্জেম হোসেন মিন্টু, কুরবান শেখ, রাণী খাতুন প্রমূখ। আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, সিনিয়র সাংবাদিক ফ'ম আইয়ুব আলী।





























