
আলমগীর হোসেন, খানসামা, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে মিছিলে হামলার শিকার হয়ে শিবির কর্মী নিহতের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৩৯
নেতাকর্মীর নামে মামলা হয়েছে।২০১২ সালের ডিসেম্বর মাসের ঘটনায় গত শনিবার দুপুরে চিরিরবন্দর থানায় এ মামলা করেন নিহত মোজাহিদুল ইসলাম মুজাহিদ (১৪) এর বড় ভাই নাজমুজ শাহাদাত বিপ্লব।
মামলায় ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নিহত মোজাহিদ উপজেলার গোয়ালডিহি সাকোঁর পাড় পন্ডিত পাড়া এলাকার বাসিন্দা ও জামায়াতে ইসলামী খানসামা উপজেলা শাখার সাবেক আমির আতাউর রহমানের
ছেলে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান
মাহমুদ আলীর ভাই শামীম আলী, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফিউল আজম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তারিকুল
ইসলাম তারিক, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক
আহসানুল হক মুকুল এবং সাবেক অর্থমন্ত্রীর এপি এস শাহ সালাউদ্দিন।





























