
আজ ৯ই নভেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় সানরাই স্কুল এন্ড কলেজের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ শফিকুল আলম হেলাল,
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, মোহাম্মদ খোরশেদ আলম পাটোয়ারী, সদস্য ম্যানেজিং কমিটি, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খোশবাস উত্তর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, মাওলানা জাকির হোসেন, স্কুলের পরিচালক মোঃ আনোয়ার হোসেন, খোরশেদ আলম পাটোয়ারী প্রমুখ
সানরাইজ স্কুল এন্ড কলেজের আগের সুনাম আবার ফিরিয়ে আনতে হবে, শিক্ষকরা ছাত্র ছাত্রীদের মেধার ভিত্তিতে মূল্যায়ন না করে তাদের ভিতরের সুপ্ত মেধাকে কাজে লাগাতে হবে সবসময়ই মুল বইয়ের দিকে নজর দিতে হবে।
সবায় অতিথিগণ লেখাপড়ার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দিয়ে সমাবেশ শেষ করেন।





























