
মোঃমাহবুবুর রহমান রানা সাটুরিয়া সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে মানিকগঞ্জের সাটুরিয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা,জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত এই সমবায় দিবসটি উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর আহমদ।
এতে সাটুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো: মাকসুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সাটুরিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়াল খান,সাটুরিয়া থানা বিএনপির সদস্য এডভোকেট সোহরাব হোসেন প্রমুখ।
এ সময় সাটুরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক,উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।





























