
মাহবুবুর রহমান রানা সাটুরিয়া মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মেডিকেল অ্যাসিষ্ট্যান্ট টেনিং স্কুল (ম্যাটস) এর সাধারণ শিক্ষার্থীরা তাদের চার দফা দাবীতে অনিদিষ্টিকালের জন্য ক্লাস বর্জন করে ধর্মঘটের ডাক দিয়েছে।
সোমবার সকালের দিকে সাটুরিয়া প্রেসক্লাবের সামনে তারা এই ধর্মঘট পালন করছেন ।
এ সময় ধর্মঘট পালনকারী শিক্ষার্থীরা জানায়,দশম গ্রেডে শুন্য পদে নিয়োগ,কর্মসংস্থান ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন চাই। চার বছরের একাডেমিক কোর্স বহাল রেথে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টারশীপ চাই। প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড চাই। আর্ন্তজাতিক মানদন্ড ও বিএম এন্ড ডিসি স্বীকৃতি ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ চাই।
সাটুরিয়া ম্যাটস এর ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মাশরাফি বলেন,সাধারণ শিক্ষার্থীরা ঐক্য পরিষদের মাধ্যমে চার দফা দাবী আদায়ের ডাক দিয়েছে।দাবী না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।
২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন,যতদিন আমাদের এই দাবি মানা না হয় আমরা এই আন্দোলন চালিয়ে।





























