
মো: ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশেনের উদ্যোগে প্রথমবারের মত শনিবার (২৩ নভেম্বর) জাতীয় মেধা মূল্যায়ন ও হেফজুল কোরআন বৃত্তি পরীক্ষা সেনবাগ আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
মেধাবৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষক,শিক্ষানুরাগী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেধাবৃত্তি পরীক্ষা সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করেন সেনবাগ আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার চেয়ারম্যান ও অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম মাসুম।তিনি বলেন, সকাল দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা স্থায়ী এ মেধাবৃত্তি পরীক্ষায় মোট ১৩০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এই পরীক্ষা অংশগ্রহণ করে। বৃত্তির ফলাফল,সনদ ও পুরস্কার বিতরণ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে।





























