
মো: ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর ভারতের কর্তৃত্বপরায়ন মনোভাব ও মন মর্জির আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলার সকল শ্রেণির সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে আজ ২৪ আগষ্ট শনিবার বিকেল ৪ টায় এ বিক্ষোভ সমাবেশ শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
পরে বিক্ষোভকারীরা শেরপুর সরকারি কলেজ থেকে একটি মিছিল নিয়ে শহরের দিকে যাত্রা করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভকারীরা "পেতে চাইলে মুক্তি,ছাড় ভারত ভক্তি " সহ নানা ভারতবিরোধী স্লোগানে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেন।





























