
মো: ফজলুল করিম শেরপুর প্রতিনিধি : শেরপুরের পৌর এলাকার তাতালপুর বিএম কলেজ হতে শ্রীবরদীর কুড়িকাহনীয়ার কারারপাড়া গ্রাম পর্যন্ত বিস্তৃত রাস্তার পাশে দীর্ঘ দিন ধরে কথিত কফি শপ ও খোলা রাস্তায় উঠতি বয়সের তরুণ তরুণীদের অসামাজিক কার্যকলাপ ও বেহায়াপনা বন্ধের দাবিতে অত্র এলাকার মুসল্লীরা মানববন্ধন করেছেন।
আজ ১ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর তাতালপুর, মির্জাপুর নওহাটা সহ আসেপাশের কয়েকটি মহল্লার শতশত মুসল্লীগণ এ প্রতিবাদ মানববন্ধনে অংশ নেন। এসময় মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন মসজিদের ইমামগন ও সাধারণ মুসল্লীগন তাদের বক্তব্যে অনতিবিলম্বে এই সব অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তারা আরও বলেন যদি প্রশাসন ব্যবস্থা না নেয় আমরাই ব্যবস্থা নিব।





























