
মো: ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার উদ্যোগে শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ আগস্ট শুক্রবার বিকেলে শেরপুর পৌর অডিটোরিয়াম এ জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি নূরুজ্জামান বাদল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডক্টর সামিউল হক ফারুকী।
এসময় স্থানীয় জামায়াত শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ ২ লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়।





























