
ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার উদ্যোগে ননগোয়িং স্কুল শিশুদের অংশগ্রহণে চিলড্রেনস কম্পিটিশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ অক্টোবর শনিবার সকাল ১০ টায় স্কুল ক্যাম্পাসে প্রায় দুই শতাধিক প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগী মধ্য থেকে ১ম,২য় ও ৩য় স্থান সহ মোট ২০ জনকে পুরস্কৃত করা হয়।
এসময় শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মোঃ মাজারুল ইসলাম হিমেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল এন্ড কলেজ জামালপুর শাখার অধ্যক্ষ আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ ইমরুল হাসান সাজু সহ প্রতিযোগী শিশুদের অভিভাবকগণ উপস্থত ছিলেন।





























