
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে সারাদেশের ন্যায় মাদারীপুরের শিবচর উপজেলায় আনসার ও ভিডিপি'র উদ্যোগে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিবচর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার চিন্ময় পান্ডে। কর্মসূচির অংশ হিসেবে যাদুয়ারচর এলাকার পতিত জমিতে ফলজ, বনজ ও ভেষজসহ মোট ৫০টি চারা রোপণ করা হয়।আনসার ও ভিডিপি অফিসার চিন্ময় পান্ডে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। । একটি ফলদ গাছ পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের উৎস হতে পারে। তেমনি, বনজ ও ঔষধি গাছ আমাদের পরিবেশকে শীতল রাখে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহায্য করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষক মো.হুমায়ূন কবিরসহ ইউনিয়ন দলনেতা অজিত ঘোষ, লিয়াকত আলী, শাহাজালাল, জালাল, গোপন রায় ও আনসার ও ভিডিপি সদস্যরা।





























