
বাজার সিন্ডিকেট ভাঙতে নাটোর স্বার্থ রক্ষা কমিটি’র উদ্যোগে চালু হয়েছে ‘জনতার বাজার’। বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা এই বাজার চালু করে।
সরেজমিনে দেখা যায়, জনতার বাজার কর্মসূচি সকাল ৭.৩০ থেকে শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ও সবজি পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করছে। সকাল থেকেই সড়ক পথের যাত্রীরা ও স্থানীয়রা শিক্ষার্থীদের থেকে পণ্য ক্রয় করেন। সকাল থেকে শুরু হওয়া এ বাজার কার্যক্রম দুপুর পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানান।
উল্লেখ্য, সম্প্রীতি-ঐক্য-শৃঙ্খলা মূলনীতিকে ধারণ করে ‘কারো সাথে সংঘাত নয়, ভালো উদ্যোগের সাথে আমরা’ স্লোগানে নাটোর স্বার্থ রক্ষা কমিটির কার্যক্রম শুরু হয়েছে। নাটোর স্বার্থ রক্ষা কমিটি হচ্ছে সাম্য, মর্যাদা নিশ্চিত করে আগামীর সুন্দর, মানবিক, বাসযোগ্য নাটোর জেলা বিনির্মাণের লক্ষ্যে সকল দল, মত, ধর্ম, বর্ণ এবং শ্রেণিপেশার একত্রিত জোট।





























