
এম এম ইউসুফ আলী
নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি
সম্প্রতি ভয়াবহ বন্যায় নাঙ্গলকোট উপজেলার অতি ক্ষতিগ্রস্ত ২০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সমাজ সেবা মন্ত্রণালয়ের পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করা হয়।গত ২০ নভেম্বর দুপুরে নাঙ্গলকোট উপজেলা পরিষদের মিনি হলরুমে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
প্রতিবন্ধী পুরুষ ও মহিলাদের হাতে অনুদানের খাম তুলে দেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু তাহের, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ ওহিদুল ইসলাম সিকদার,নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য মাওলানা মোঃ ইউসুফ আলী, উপজেলা পরিষদের অফিস সহকারি দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে সমাজসেবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০ জন প্রতিবন্ধীর প্রত্যেককে ২৫০০ টাকা করে মোট ৫০ হাজার টাকার নগদ অনুযান দেওয়া হয়।





























