
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সোনারগাঁও উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাওলানা মোঃ ওমর ফারুক আহ্বায়ক ও মাওলানা মোঃ মোজাম্মেল হক কে সদস্য সচিব ও মাওলানা মোঃ দেলোয়ার হোসেন কে সিনিয়র যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া ও সদস্য সচিব হাফেজ মাওলানা মামুন স্বাক্ষরিত ৩৭ সদস্য বিশিষ্ট উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। ১৫ জুন রবিবার সকালে সোনারগাঁও উপজেলা নোয়াগাঁও ইউনিয়নে বিষ্ণাদি বাজারে ওলামাদলের এক কর্মী সন্মেলনে এ কমিটি ঘোষণা করে। কর্মী সন্মেলনে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া, প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা মামুন। উদ্বোধক ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিস হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সেলিম ভূইয়া , সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য মোঃ আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক হাফেজ মাওঃ নাছির উদ্দিন, সহ ওলামাদলের নেতৃবৃন্দ।





























