শিরোনাম
নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু,আহত ২ মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার শাজাহানপুরে সানফ্লাওয়ার একতা যুব সংঘ‌ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

শ্রীনগরে বসতবাড়ির সামনে মাদকসেবন নিষেধ করায় হামলা ভাংচুর, আহত ৫

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বসতবাড়ির সামনে একজনকে মাদক সেবন করতে নিষেধ করাকে কেন্দ্র করে হামলা-ভাংচুর ও লুট পাটের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর পৌণে ২টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও পাকাব্রিজ সংলগ্ন একটি বসতবাড়িতে এঘটনা ঘটে। হামলায় এক বৃদ্ধা নারীসহ অন্তত ৫ জন আহত হয়। হামলায় আহত আনোয়ার হোসেনের স্ত্রী রওশন আরা বেগম (৬০) তার দুই পুত্র সজিব তালুকদার (৩৫), রাজিব তালুকদার (৩৭), প্রতিবেশী নুরু মোড়লের ছেলে সোহেল মোড়ল (৩৮) ও পার্শ্ববর্তী ভাংঙ্গারীর দোকানী মো. রুবেলকে (৩০) উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় অভিযুক্ত পার্শ্ববর্তী জগন্নাথপট্রির আনোয়ার শেখের ছেলে মোহন শেখ (৩৪), জসিম মোড়লের ছেলে নাসির (২৮), পূর্ব-কাঁঠাল বাড়ির আমজাদ মাদবরের ছেলে কৌশিক (২৮), রিপন মাদবরের ছেলে লিশান মাদবর (২৪), জগন্নাথপট্রির লরেন্সের (১৫) বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে পাকাব্রিজের পাশে মাসুদের চা ও মুদি দোকানের পিছনে সজিবদের বসতবাড়ির গলিতে মাদক সেবক করছিল এক তরুণ। বিষয়টি দেখতে পেয়ে সজিব তাকে নিষেধ করে। তার কিছুক্ষণ পর মোহন শেখ ও কৌশিকের নেতৃত্বে ১২-১৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজিবদের বাড়িতে হামলা ও ভাংচুর করে। এঘটনার পর হামলাকারীরা এলাকায় দিনে ও রাতে মোটরসাইকেল মহড়া দেয়। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

পার্শ্ববর্তী ভাংঙ্গারীর দোকানী মো. রুবেল বলেন, বসত বাড়ির চিপায় এক তরুণের মাদক সেবন নিষেধ করায় হামলার ঘটনা ঘটে। আরেক দোকানী মো. মাসুদ শেখ বলেন, বিষয়টি অতিদুঃজনক। জগন্নাথপট্রি থেকে দল বেঁধে এসে অতর্কিত হামলা চালায়। টিনের বেড়া কুপিয়ে ও পিটিয়ে ভাঙ্গছিল। নিষেধ করলে আমার দোকানের মালামাল ফেলে দেয় হামলাকারীরা।

সজিবের বৃদ্ধা মা রওশন আরা বলেন, অভিযুক্তরা অবৈধভাবে বাড়িতে ঢুকে ঘর ও আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। মো. সজিব তালুকদার বলেন, লরেন্স নামে এক তরুণকে আমার বসতঘরে পিছনে মাদক সেবন করতে দেখে সুন্দরভাবে বুঝিয়ে নিষেধ করি। এতে সে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে চলে যায়। কিছুক্ষণ পর মোহন ও কৌশিক লোকজন নিয়ে বসত বাড়িতে ভাংচুর চালায়। বাঁধা দিলে আমাদেরকে মারধর করে। এ বিষয়ে জানতে মোহন শেখ ও কৌশিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান জানান, উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু,আহত ২

ডিবি পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

ছাতক ইয়াং স্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চকরিয়ায় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ আটক ৪

পাকুন্দিয়ায় জামায়াতের উদ্যোগে ২৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশিষ্ট ব‌্যবসায়ী আলহাজ্ব সোহাগের

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু,আহত ২

ডিবি পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস