
শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারি ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন শেরপুর ১ আসনের নবনির্বাচিত সাংসদ হাফেজ রাশেদুল ইসলাম।
আজ ২৩ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে শেরপুর সদর উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মিজ মাহবুবা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন।
হাফেজ রাশেদুল ইসলাম একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ শেরপুর গড়তে প্রশাসনের স্বচ্ছতা ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকলকে দেশপ্রেমের সাথে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।





























