
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম মো. রাজন মিয়া (২৯), তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরারং ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। তাকে সহযোগিতা করেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, এএসআই দিবাস চন্দ্র দাসসহ সঙ্গীয় ফোর্সের সদস্যরা।
গ্রেফতারকৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।





























