
আহম্মদ কবির স্টাফ রিপোর্টার সুনামগঞ্জঃ সুনামগঞ্জ পৌরসভাস্থ লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষক হলেন, জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া।বুধবার (১৩ নভেম্বর) বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির পাঠদান করান তিনি।জানা যায় বুধবার সকালে নিয়মিত কাজে গিয়েছিলেন সুনামগঞ্জ পৌর এলাকায় যাওয়ার পথে তিনি পৌরসভার লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন। বিদ্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিত হয়ে তিনি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির কক্ষে প্রবেশ করে, শিক্ষার্থীদের পাঠদান শুরু করেন। এ সময় আকস্মিক জেলা প্রশাসককে শিক্ষকরূপে দেখে পুলকিত ও উজ্জীবিত হয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাঠদানের সময় জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আসার পাশাপাশি নিবিষ্ট মনে পাঠদান চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এসময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসকের কার্যালয়ের একাধিক কর্মকর্তা ও কর্মচারী।





























