
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃজাতির পিতা ইব্রাহিম,শেখ মুজিব ঘোড়ার ডিম,এমন স্লোগান কে সামনে রেখে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবাদ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল।বুধবার (১জানুয়ারি)সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের একটি প্রতিবাদ র্যালি বের হয়।র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়।প্রতিবাদ মিছিলে যৌথভাবে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া।সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করব। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন।সমাবেশে জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য নুরুল ইসলাম নুরুল এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।





























