শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

স্বাধীন গণমাধ্যমে হুমকি ও কণ্ঠ রোধের অপচেষ্টা,প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৫ জুন ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গণমাধ্যমের কণ্ঠ রোধ, সাংবাদিকদের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে যমুনা টেলিভিশনের সাংবাদিক শিবলী নোমানের বিরুদ্ধে অপপ্রচার ও হত্যার হুমকি বন্ধ, দুর্নীতির সংবাদ প্রকাশ নিয়ে বিভিন্ন সংস্থার আপত্তিকর বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয়।

আজ সোমবার (২৪ জুন) সকাল ১০ টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, আবদুস সাত্তার ডলার, শেখ রহমতুল্লাহ, শামীউল আলীম।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান, বিএফইউজের সাবেক সদস্য জাবীদ অপু, আরটিজেএ কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেল, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সোহান, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, দৈনিক মুক্ত খবর পত্রিকার ব্যুরো প্রধান লিয়াকত হোসেন, স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজশাহী প্রতিনিধি আল আমিন হোসেন, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার মোস্তাফিজুর রহমান, দৈনিক ডেসটিনি পত্রিকার আলাউদ্দিন মন্ডল, দৈনিক সকালের সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাহিনুর রহমান সোনা, সংবাদ সারাবেলা পত্রিকার শফিকুল ইসলাম ইমন, দৈনিক আজকের দর্পন পত্রিকার ওদুদুজ্জামান সুবাস প্রমুখ। 

এছাড়াও রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের শতাধিক সাংবাদিক উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশ করেন বা করছেন।সংবাদ প্রকাশের পর প্রভাবশালী মহল নানাভাবে সাংবাদিকদের হয়রানি, হুমকি ধামকি, মামলা হামলাসহ নির্যাতন অব্যাহত রেখেছে।গণমাধ্যমের কণ্ঠ রোধে একটি মহল সব সময় সোচ্চার।ওই দূর্নীতিবাজ মহলটি সব সময় চায় সংবাদ কর্মীদের ভয় ভিত্তিতে রাখতে।

ওই সকল দূর্নীতিবাজ ও তাঁদের প্রভাবশালী দোষরদের উদ্দেশ্যে বক্তারা বলেন, কোনো অপশক্তি স্বাধীন গণমাধ্যমের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।সাংবাদিকরা এসব বাঁধা উপেক্ষা করে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ জানাবে এবং তাদের লিখা চালিয়ে যাবে।

প্রভাবশালী মহলকে হুশিয়ারী প্রদান করে বক্তারা বলেন, সংবাদ মাধ্যম স্বাধীন, সাংবাদিকরা স্বাধীন পেশায় নিয়োজিত।সংবাদ প্রকাশে কোনো বাঁধায় আপনাদের কাজে আসবে না।

প্রতিটি হুমকি ধামকি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, ৩০ লক্ষ শহিদের বিনিময়ে অর্জিত এ দেশে কখনো কোনো অন্যায়কারী অন্যায় করে টিকতে পারেনি, আগামীতেও পারবে না।এ দেশের মানুষ সব সময় প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করেছে আগামীতেও করবে।সাংবাদিকরা গণমানুষের অধিকার নিয়ে কাজ করেন।তাঁরা সাধারণ মানুষের কথা তাদের লেখনির মাধ্যমে তুলে ধরেন।সেই লেখনি কোনো অপশক্তি বন্ধ করতে পারবে না।


আরও খবর




পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

পঞ্চগড়ে যুবদল,ছাত্রদলের উদ্যোগে ফরহাদ আজাদের জন্মদিনে পথচারীরদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিক আলামিন হোসেনের মায়ের মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক

বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, রাতেই হাসপাতালে ছুটে গেলেন যুবদল নেতা রবি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

চাঁদা দাবি ও হামলা : রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

ভেড়ামারায় খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

​সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার মাহফিল

তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন কমিটি

উৎসবমুখর পরিবেশে রাজশাহী প্রেসক্লাবের মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত

মোহনপুর মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত