
মোঃ ইব্রাহিম হোসেন
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ, প্রধান উপদেষ্টার উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা কে সরিয়ে দেয়া, সে বর্তমান সময়ে সৃষ্ট সমস্যা গুলোর সমাধান করতে পারছেনা, বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা সহ নানা ধরনের সমস্যা সমাধান করতে পারছে না বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি মনে করি প্রধান উপদেষ্টার উচিত বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা কে তার পদ থেকে সরিয়ে কার্যকর কোন উপদেষ্টা কে নিয়োগ দেওয়া, বলে মন্তব্য করেছেন অভিনেতা ও নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন
মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে সড়কের নৈরাজ্য ও দুর্ঘটনা রোধকল্পে "নিরাপদ সড়ক চাই" সাভার উপজেলা শাখার আয়োজনে সুধী ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির,সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন,
নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ,
সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান,
সাভার শাখার সভাপতি ইসমাইল হোসেন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ।





























