শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

সয়াবিনের দাম বাড়ানোর পাঁয়তারা, নতুন প্রস্তাব ট্যারিফ কমিশনে

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাণিজ্যের সব যুক্তি যেন বাংলাদেশে এসে হার মানে। যেমন ধরুন, ভোজ্যতেল। গেল অক্টোবর আর নভেম্বরে বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম দুই দফা বাড়ে। বুকিং রেট দাড়ায় ১১শ ৪৫ ডলারে। ডিসেম্বরে সেই দাম আবারও কমে ১ হাজার ৬৪ ডলার হয়। দেশের বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ রাখতে দুই দফা শুল্ক কমায় সরকার। তারপরও ডিসেম্বরে দেশে সয়াবিন তেলের দাম না কমে, উল্টো বেড়েছে।


এরপর কিছুদিন সরবরাহ স্বাভাবিক ছিল। ইদানিং তা আবার কমেছে। রাজধানীর টাউনহল বাজারে বোতলজাত সয়াবিন তেলের চিরচেনা কার্টনের স্তুপ নেই। বরং রাইস ব্র্যান আর সানফ্লাওয়ার তেলের দাপট। ডিলারের থেকে পণ্য আসছে অংকের হিসাব কষে। যেমন, এক কোম্পানির ৫ লিটারের বোতল মিললে, আরেক প্রতিষ্ঠান দিচ্ছে শুধুই ১-২ লিটারের প্যাকেজ।


এরই মধ্যে জানা গেছে, ডিসেম্বরে সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়েও খুশি নন উৎপাদকরা। আবারও দর সমন্বয় করতে চান তারা। সে জন্য নতুন প্রস্তাব গিয়েছে ট্যারিফ কমিশনে। তবে সিদ্ধান্ত আসার আগেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে। সীমিত করা হয়েছে মিলগেটের কার্যক্রম। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, সয়াবিন তেলের সাথে পোলাওয়ের চাল কিনতে বাধ্য করছে একাধিক কোম্পানি।


খুচরা এক ব্যবসায়ী বলেন, ক্রেতাদের তেল ও পোলাওয়ের প্যাকেজ নিতে বললে তারা নেন না। কিন্তু আমরাও তো শুধু তেল বিক্রি করতে পারছি না। এভাবেই আমাদেরও কিনতে হয়েছে।


আরেক খুচরা ব্যবসায়ী বলেন, তেলের যোগান কিছুটা কমেছে। এই দামেই অনেকে কিনতে গিয়ে হিমশিম খান। তারা খোলা তেল দিয়েই কাজ সারেন।


পাইকারি ভোজ্যতেল বেচাকেনায় সবসময় সরগরম থাকে পুরান ঢাকার মৌলভীবাজার। সেখানে গিয়ে মানুষের বিশাল জটলা দেখা যায়। তাদের সেই জটলা সয়াবিন তেলের ডেলিভারি অর্ডার বা ডিও কিনতে। সেই স্লিপ মিল গেটে দেখালেই মিলে সয়াবিন তেলের চালান। ইদানিং সেই যোগান কমেছে।


সেখানে তেল কিনতে যাওয়া এক ব্যবসায়ী বলেন, কোনো মিলই সঠিকভাবে মাল দিচ্ছে না। তারা দিচ্ছে না বলেই বাজারের এই অবস্থা। আমাদের কোনো বেচাকেনা নেই।


ভোজ্যতেলের সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে দীর্ঘদিনের। একই চাপে পড়ে অন্তর্বর্তী সরকার। গত ৯ ডিসেম্বর মিল মালিকদের সাথে বৈঠকের পর সয়াবিন তেলের দর লিটারে ৮ টাকা বাড়াতে সম্মত হয় সবপক্ষ। তারপরও বাজারে যোগান স্বাভাবিক না হওয়া, নতুন খবর দিচ্ছে। গত ৬ জানুয়ারি ভোজ্যতেলের দাম বাড়াতে ট্যারিফ কমিশনে নতুন প্রস্তাব পাঠিয়েছে মিল মালিকদের সংগঠন।


এ বিষয়ে ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, ডলারের যে রেট তাতে আমাদের পোষাচ্ছে না। সেজন্য দাবি-দাওয়া বাড়ালে সুবিধা হয়। এ বিবেচনা ট্যারিফ কমিশন, আন্তর্জাতিক বাজার যাচাই-বাছাই করে বাণিজ্য মন্ত্রণালয় ও মিল মালিক অ্যাসোসিয়েশন বসে একটি রেট নির্দিষ্ট করবে।


মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মো: বশির উদ্দিন বলেন, সরকার শুল্ক কমিয়েছে, এতে কেজিপ্রতি দাম ১০-১২ টাকা কমার কথা। কিন্তু কমেনি। যদি বাড়ায়, তাহলে আরও ১০-১২ টাকা দাম বাড়বে। বাড়ালে-কমালে লাভবান তারাই হচ্ছে। ভোক্তা বা আমরা হচ্ছি না।


এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি উৎপাদক কোম্পানি বা তাদের প্রতিনিধিরা। তবে জানিয়েছে, সাত দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে।


আরও খবর




কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

এডিপি বাস্তবায়ন হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম