
সোহেল রানা তালতলী প্রতিনিধি:
বরগুনার তালতলীতে মা ইলিশ সংরক্ষণে পায়রা নদীতে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের টিম। অভিযানে ৭ জনকে জরিমানা ও বিপুল পরিমাণ জাল ধ্বংস।
শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
নৌপুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ আহরণ ,ক্রয়-বিক্রয়, পরীবহন ও বিতরণ বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় আজ প্রথম দিনে পায়রা নদীর তালতলীর অংশে অভিযান চালানো হয়েছে। রাতভর অভিযানে ৭ জনকে আটক করে জরিমানা করা হয়েছে।
এছাড়া প্রায় ১০০কেজি ইলিশ জব্দ এবং ২০ হাজার মিটার জাল ধ্বংস করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে ৫হাজার টাকা কটে মোট ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জব্দকৃত ইলিশ মাছ এতিমখানা সহ অসহায় ও দুস্থদের মাঝে বিলি করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, নিষেধাজ্ঞার প্রথম রাত ১২টা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়েছি। গতবারের চাইতে এবারের অভিযান আরো জোরালো করা হবে। যাতে কেউ পায়রা নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।





























