
সোহেল রানা তালতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার ছাতন পাড়া গ্রামের হাসিনা বেগম। রবিবার সকাল ৮ টায় তালতলী সাংবাদিক ফোরামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে হাসিনা বেগম বলেন, উপজেলার একই গ্রামের রহিম হাওলাদারের পুত্র জসিম হাওলাদার কর্তৃক আমাদের বিরুদ্ধে আদালতে গত ২০/১১/২০২২ সালের তারিখ দেখিয়ে দায়েরকৃত ডোবা কাটার মিথ্যা মামলা করা হয়। কিন্তু প্রকৃত ঘটনা হলো, তিনি যে ডোবার কথা উল্লেখ করেছেন এ রকম ডোবা আমরা কাটিনি।
তবে একটি ডোবা করোনা কালিন সময়ে ঘর তৈরির জন্য করা ছিল মোর্শেদা জামাল। আমাদের সাথে জমি জমা ঝামেলা থাকায় আমার স্বামী মোখলেসুর রহমান সহ তার আত্মীয়-স্বজনদেরকে বিভিন্ন ভাবে তারা মিথ্যা মামলা দিয়ে আসছে। আমাদের ক্রয় করা জমি তালতলী উপজেলা আওয়ামীলীগের নেতাদের প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা করে আসছে। এবং বিভিন্ন সময় আমাদেরকে হত্যা খুন জখমের হুমকি দিয়ে আসছে।
এ বিষয়ে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করতে অভিযুক্ত জসিমের বক্তব্য নিতে গেলে তিনি বলেন,প্রতিবেশী জামালের মাধ্যমে মহিপুরের লোকজন আমার জমিতে মাটি কেটেছিল তাই মামলা দিয়েছি।
তবে আদালতে দায়ের করে মামলায় জামালকে কোথাও আসামী না করে, হয়রানি করার উদ্দেশ্যে, সোহাগ হাওলাদার, মোখলেছুর রহমান, হাসিনা বেগম, ডালিম খা, ও আফজাল খান কে আসামি করে মামলা দায়ের করা হয়। আর স্থানীয় লোকেরা জানিয়েছেন ওই ডেবাটি ২০২০ সালের করোনা কলীন সময়ে কাটা হয়েছিল।





























