
সোহেল রানা তালতলী প্রতিনিধি:
বরগুনার তালতলীতে তৃণমূল পর্যায়ে ভূমি আইন কার্যকর ও সংস্কারের ক্ষেত্রে জনসংগঠনের ভূমিকা বিষয়ক ১দিনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোববার (৬ অক্টোবর ) সকাল ১০টায় কারিতাস তালতলী কার্যালয়ে ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন আই এল সি অর্থায়নে ও কমিউনিটি ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন সিডিএ তত্ত্বাবধানে,অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেসন অব বেসিক নিড্স আরবান এর আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
তালতলী রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র-সহ সভাপতি মি:মংথিনজো এর সভাপতিত্বে মি:মংচিনথান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)মি:অমিত দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক,
এ সময় স্বাগত বক্তব্য রাখেন প্রশাসনিক সমন্বয়কারী আরবান মো:নাজিম উদ্দিন খান, প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ল্যান্ড রাইটস নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন(আই এল সি) কান্ট্রি ফ্যাসিলিটেটর আরিফ আহমেদ চৌধুরী, বক্তব্য রাখেন তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ,তালতলী সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক হরেন্দ্র নাথ হাওলাদার, ইউপি সদস্য সুলতান হাওলাদার, ইউ পি সদস্য সিদ্দিকুর রহমান খলিফা, উপজেলা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক মি:রতন কুমার বিশ্বাস, সাংবাদিক সোহেল রানা,তালতলী অংকুজান পাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মি:চোথয়ফু মাতুব্বর, হিসাব রক্ষক কর্মকর্তা আরবান শফিকুল ইসলাম ও সমাজ সেবক মি:চানমং তালুকদার প্রমূখ।উক্ত অনুষ্ঠানের নারী-পুরুষসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।





























