
মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাসে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, তিতাস থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তফা জামান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। দোয়া ও আলোচনা শেষে শহীদদের স্বরনে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন শিক্ষার্থীরা।





























