
মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাস উপজেলায় ডায়াবেটিস সচেতনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। “ঝুঁকি জানুন, সনাক্ত করুন, পদক্ষেপ নিন” এই স্লোগানে শুক্রবার সকালে তিতাস ডায়াবেটিক সমিতির আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়, আলোচনা সভা ও র্যালী এবং আদর্শ ডায়াবেটিক রোগীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
তিতাস ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আঃ হালিম মিন্টুর সভাপতিত্বে ও সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাকারিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ডাঃ নূরে আলম সিদ্দিকী মুরাদ, ডাঃ অজুন চন্দ্র চৌধুরী, তিতাস থানার এসআই বিমল, তিতাস ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ, কাযনির্বাহী সদস্য দিদার আলম, মাহাবুব, আলী আহমদ, আজীবন সদস্য কাজী নোমান ও তোফাজ্জল হোসেন খানসহ সেবাগ্রহীতারা।





























