
মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
কুমিল্লা তিতাস উপজেলায় বন্যা কবলিত এলাকার ১ হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের সন্তান ইতালি প্রবাসী ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সেক্রেটারি এবং ইতাল বাংলা গ্রুপ অফ লিমিটেডের চেয়ারম্যান মনোয়ার সরকার ক্লার্ক।
রবিবার (২৫ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কলাকান্দি, ভিটিকান্দি ও নারান্দিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়। জানা গেছে, ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো- মুড়ি, বিস্কুট, গুড়, খাবার স্যালাইন, গুড়ো দুধ ও বিশুদ্ধ খাবার পানি। বিতরণকালে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী সদস্য চম্পা বেগম, দেলোয়ার হোসেন, জালাল সরকার, হৃদয় ও বাবুসহ অনেকে।
ইতালি প্রবাসী মনোয়ার সরকার ক্লার্ক বলেন, অবস্থা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও কেউ যদি এই পরিস্থিতিতে সমস্যা থাকে তাহলে আমাদেরকে জানালে আমরা অবশ্য তাদের পাশে দাড়াবো।





























